ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি, নিহত ৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 1:20 PM

ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি, নিহত ৬

ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি, নিহত ৬

ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৪৫ ব্যাটেলিয়নে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত এই পুলিশ বাহিনীর গোলাগুলিতে অন্তত ৬ কর্মকর্তা ও জওয়ান নিহত এবং আরও দু'জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ছত্তিগড়ের নারায়ণপুর জেলায় আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়ন ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বাস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি সরকারি দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের নারায়ণপুরে আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়নের কাদেনার ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আইটিবিপির এক জওয়ান সরকারি অস্ত্র ব্যবহার করে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পাঁচজন নিহত ও আরও তিনজন আহত হন।

পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, পরে নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ান। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সূত্র : পিটিআই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status