ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিশাল জয়ে এসএ গেমসে শুভ সূচনা বাংলাদেশের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 1:17 PM

বিশাল জয়ে এসএ গেমসে শুভ সূচনা বাংলাদেশের

বিশাল জয়ে এসএ গেমসে শুভ সূচনা বাংলাদেশের

ব্যাট হাতে সম্ভাবনা জাগিয়েছিলেন নাইম শেখ, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাজে উইকেটের কারণে পারেননি নিজেদের ইনিংস বড় করতে। তবে বল হাতে ঠিকই বাজিমাত করেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। একাই নিয়েছেন ৫টি উইকেট।

তানভীর ঘূর্ণিতে সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) পুরুষ ক্রিকেটে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তুলনামূলক দুর্বল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১০৯ রানের বিশাল ব্যবধানে।

আগে ব্যাট করে বাংলাদেশ দাঁড় করায় ১৭৪ রানের সংগ্রহ। জবাবে মালদ্বীপ অলআউট হয়েছে ৬৫ রানে। তানভীর ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ও মিনহাজুল আবেদিন আফ্রিদি ২টি করে উইকেট শিকার করেছেন।

মালদ্বীপের পক্ষে ব্যাট হাতে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুইজন। দুই ওপেনার আলি ইভান ১২ এবং আহমেদ হাসান করেছেন ১০ রান। বাকিরা শামিল হয়েছেন ব্যর্থতার মিছিলে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের কেউই পঞ্চাশ পেরুতে পারেননি। দেখেশুনে দারুণ সূচনা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। ইনিংসের ৮ম ওভারে রানআউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ২৮ বলে ৩৮ রান করেন নাইম।

শুরুতে খোলসবন্দী থাকা সৌম্যের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছয়ের ৩৩ বলে ৪৬ রান। পরে বড় ইনিংসের সম্ভাবনা জাগান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু থামেন ফিফটি থেকে ১ রান দূরে। আউট হওয়ার আগে ১ চার ও ৩ ছয়ের মারে ৩৮ বলে ৪৯ রান করেন তিনি।

শেষদিকে আফিফ হোসেন ৯ বলে ১৬, ইয়াসির আলি রাবি ১০ বলে ১২ ও জাকির হাসান ২ বলে ৪ রান করলে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। যার জবাবে কিছুই করতে পারেননি মালদ্বীপের ব্যাটসম্যানরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status