ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিষাক্ত সাপভর্তি কুয়া থেকে ডুবন্ত ময়ূরকে বাঁচাল যুবক! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 12:05 PM

বিষাক্ত সাপভর্তি কুয়া থেকে ডুবন্ত ময়ূরকে বাঁচাল যুবক! (ভিডিও)

বিষাক্ত সাপভর্তি কুয়া থেকে ডুবন্ত ময়ূরকে বাঁচাল যুবক! (ভিডিও)

কুয়ায় কিলবিল করছে সাপ, তার মাঝে ডুবতে বসেছে এক ময়ূর। নিজের জীবনকে তুচ্ছ করে ময়ূরটিকে বাঁচাতে সেই কুয়ায় নেমে পড়লো এক যুবক! ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ঐ সাহসী যুবকের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। তার সাহসীকতায় যুবককে কুর্ণিশ জানিয়েছে নেটিজেনরা।

জানা গেছে, তামিলনাড়ুর তরুচিরাপল্লির থুরাইউর শহরে অবস্থিত ঐ কুয়াটি। উড়তে গিয়ে অসাবধানতাবশত কুয়ায় পড়ে যায় একটি ময়ূর। সেই কুয়াটি আবার সাপেরদের আস্তানা। এই অবস্থায় ময়ূরটিকে বাঁচাতে অবলীলায় কুয়ায় নেমে পড়েন স্থানীয় এক যুবক, বাঁচান ময়ূরটিকে!

কুয়ায় নামা থেকে, প্রতিমুহূর্তে সাপেদের এড়িয়ে ময়ূরটিকে বাঁচানো… ৩ মিনিট ২৬ সেকন্ডের এই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষেই ভাইরাল!

ভিডিওটিতে দেখা যায়, কোমরে দড়ি বেঁধে ধীরে ধীরে কুয়ায় নামেন তামিলাড়ুর বাসিন্দা ওই যুবক। ধীরে ধীরে সাপেদের সায়েস্তা করে এগিয়ে যায় ডুবন্ত ময়ূরটির কাছে। প্রথমে ময়ূরটিকে ধরতে একটু বেগ পেতে হয়, কারণ পাখিটি ভয়ে শিঁটিয়ে ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ময়ূরটিকে ধরে নিজের কোলে বসায় যুবক। এরপর, কুয়ার উপরে থাকা ব্যক্তিদের সিগন্যাল দিলে, তাঁরা তাঁকে দড়ি ধরে টেনে তোলেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status