ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষণে অভিযুক্ত 'গডম্যান' দ্বীপ কিনে বানাচ্ছেন 'দেশ'!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 11:35 AM

ধর্ষণে অভিযুক্ত 'গডম্যান' দ্বীপ কিনে বানাচ্ছেন 'দেশ'!

ধর্ষণে অভিযুক্ত 'গডম্যান' দ্বীপ কিনে বানাচ্ছেন 'দেশ'!

ভারতের বিতর্কিত স্বঘোষিত 'গডম্যান' নিত্যানন্দ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও ছোট ছেলেমেয়েদের অপহরণ করে আশ্রমে আটকে রাখার অভিযোগ রয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এই দাবি করেছে গুজরাত পুলিশ। নিত্যানন্দ দেশ থেকে পালিয়ে ত্রিনিদাদে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর খবর। ইকুয়েডরে তিনি একটি গোটা দ্বীপ কিনে ফেলেছেন। শুধু তাই নয়, সেই দ্বীপের নাম রেখেছেন 'কৈলাশ'।

জানা গেছে, সেই দ্বীপকেই নিত্যানন্দ নিজের দেশ হিসেবে গড়ে তুলতে চাইছেন। শুধু তাই নয়, সেই দ্বীপের পতাকা, পাসপোর্ট, এমব্লেম সবই নাকি তৈরি হয়ে গিয়েছে। সেখানে তিনি একজন প্রধানমন্ত্রীও নিয়োগ করবেন।

সেই নাকি যোগা, বিজ্ঞানচর্চা, বিনামূল্যে শিক্ষা, চাকরি, খাবার-সবই তিনি রাখবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।

স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে কর্নাটকে একটি ধর্ষণের মামলা রয়েছে। এর পাশাপাশি তাঁর আহমেদাবাদের আশ্রমে ছোট ছেলেমেয়েদের আটকে রেখে অত্যাচার করার অভিযোগ উঠেছে। ছোট ছেলেমেয়েদের জোর করে টাকা সংগ্রহের কাজে লাগানো হতো বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নিত্যানন্দের দুই শিষ্যা প্রাণপ্রিয়া ও প্রিয়াতভাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

আহমেদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) আরভি আসারি জানিয়েছেন, নিত্যানন্দ বিদেশে পালিয়েছেন বলে তাঁদের কাছে খবর আছে। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে কোনও অফিসিয়াল রিপোর্ট নেই বলে দাবি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গুজরাত পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই বিষয়ে কিছু জানানো হয়নি। কোনও প্রত্যর্পণের অনুরোধও আমাদের কাছে আসেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status