ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দু’মাস ধরে কাশি, গলায় মিলল জোঁক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:44 AM

দু’মাস ধরে কাশি, গলায় মিলল জোঁক!

দু’মাস ধরে কাশি, গলায় মিলল জোঁক!

গলায় কাশি অথচ কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনিতে রোগীও ছিলেন বেশ বৃদ্ধ। সবাই ভাবছিলেন এ বোধহয় বার্ধক্যের লক্ষণ। কিন্তু একটানা দু’মাসেও যখন কাশি কমল না তখন বিশেষ পরীক্ষা করে দেখা গেল বৃদ্ধের গলায় আটকে আছে দুইটি জোঁক। এ ঘটনা ঘটেছে চীনের ইউপিং কাউন্টি হাসপাতালে এক রোগীর সাথে।

কয়েকমাস আগে ঝর্ণায় গোসল করতে গিয়ে পানি খেয়েছিলেন এই বৃদ্ধ। সম্ভবত তখনই জোঁক দু’টি তার গলায় ঢুকে যায়। চিকিৎসক গুয়াংগং জানালেন, বৃদ্ধের ডান নাকের ফুটো এবং গলায় দুটি জীবন্ত জোঁকের সন্ধান পাওয়ার পরপরই অ্যানাস্থেশিয়া দিয়ে তাঁকে অজ্ঞান করে টুইজার দিয়ে জোঁক দুটি টেনে বের করা হয়। গত দুমাসে বৃদ্ধের শরীরের ভিতর বসে রক্ত পান করে তারা বেশ মোটাসোটা হয়ে গিয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status