ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
একই সময়ে জন্ম নিল ২৪ জমজ শিশু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:45 AM

একই সময়ে জন্ম নিল ২৪ জমজ শিশু!

একই সময়ে জন্ম নিল ২৪ জমজ শিশু!

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মোট ১২ জোড়া জমজ শিশু জন্ম নিয়েছে। কানসাস শহরের সেইন্ট লুকস হাসপাতালে গত এক সপ্তাহে এ ঘটনা ঘটেছে। সেইন্ট লুকস হসপিটাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনোদিন একই সময়ে এত জমজ শিশুর জন্ম হয়নি। আলোকচিত্রী হেলেন র‍্যানসম নবজাতকদের ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত জমজ কখনও দেখিনি।’

১২ জমজের সবাই নির্ধারিত দিনের চেয়ে পাঁচ থেকে ১৪ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। তবে নতুন মা হওয়া আমান্ডা টল্লিফার ক্রিসমাসের (২৫ ডিসেম্বর) আগেই সন্তানদের ঘরে নিয়ে ফিরতে চাইছেন। জমজগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের।

হাসপাতালটির নার্স কায়লা অ্যান্ডারসন এবিসি অ্যাকশন নিউজকে বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া জমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’ এক জমজের মা জেনা ও বাবা টেইলর হাসপাতালটির প্রশংসা করেছেন। টেইলর বলেন, সেইন্ট লুকসের সবাই খুব ভালো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status