ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়ার কারণে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:42 AM

পরকীয়ার কারণে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা

পরকীয়ার কারণে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা

স্বামী মাহবুবুর রহমান থাকতেন ঢাকায়, স্ত্রী রোকসানা ভৈরবে। স্বামীর অনুপস্থিতিতে প্রায় ১০ বছরের ছোট এক ছেলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন স্ত্রী। প্রতি সাপ্তাহিক ছুটি স্বামী বাড়ি এলে পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক মেলামেশায় সমস্যা হতো তাই প্রেমিক হাসিবের সাথে মিলে স্বামীকে খুন করে ডাকাতদের হামলা বলে চালিয়ে দেন স্ত্রী। পরে তাদের জবানবন্দিতে অসঙ্গতি পেয়ে পুলিশ তাদের আটক করে এবং আবিষ্কার করে এরা দু’জনই খুন করেছেন। রবিবার (১ ডিসেম্বর) কিশোরগঞ্জ আদালতের বিচারপতির খাসকামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রোকসানা ও হাসিব।

জবানবন্দিতে হাসিব বলেন, রোকসানার সাথে ছয়মাস যাবত প্রেমের সম্পর্ক। তার স্বামী প্রতি সপ্তাহে ঢাকা থেকে ভৈরবের বাসায় আসলে দুজনের শারীরিক মেলামেশায় সমস্যা হয়। একারণে দুজনে মিলে হত্যার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী গত বুধবার রাতে আমি বাজারের ইসা ফার্মেসী থেকে কয়েকটি ঘুমের ট্যাবলেট কিনে তার স্ত্রীকে দেই। রাতে তার স্ত্রী ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া অচেতন করে। গভীর রাতে খবর দিলে আমি রুমে প্রবেশ করে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহীন জানান, স্ত্রী রোকসানা ও প্রেমিক হাসিব হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করার পর তারা দুজন রোববার বিকেলে কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার পরিকল্পনাসহ সব ঘটনা স্বীকার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status