ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকা রুক্মিণীকেই বিয়ে করছেন দেব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 4:09 PM

প্রেমিকা রুক্মিণীকেই বিয়ে করছেন দেব

প্রেমিকা রুক্মিণীকেই বিয়ে করছেন দেব

কলকাতায় এই মুহূর্তে যে দুই তারকার সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তারা হলেন চিত্রনায়ক-সাংসদ দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। একসঙ্গে জুটি হয়ে সিনেমাও করছেন।

তবে কবে হবে তাদের বিয়ে সে নিয়ে কখনোই মুখ খুলতে চান না এই প্রেমযুগল। এদিকে চাউর হয়েছে আসছে বছরেই শুরুতেই নাকি মালা বদল করতে যাচ্ছেন তারা।

বসন্ত না আসলেও টালিগঞ্জে বিয়ের ফুল ফুটেই চলেছে। আগামী বছরের শুরুর দিক থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওপার বাংলার বেশ কজন তারকা ও পরিচালক। এমন কথা শোনা যাচ্ছে চারিদিকে।

সেই তালিকায় রয়েছেন দেব ও রুক্মিণীরও নাম। দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আগামী জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাঁদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন।

নতুন বছরে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়। অনেকদিন ধরেই ইকার সঙ্গে তার প্রেম চলছে, একথা সবারই জানা। পরমব্রতকে বিয়ে করতে নিজের দেশ ও ক্যারিয়ার ছেড়ে কলকাতায় চলে এসেছেন ইকা। শোনা যাচ্ছে আগামি বছরের প্রথমদিকেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status