ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিজয় দিবসে নাশকতার ছক, ২০ শিবির কর্মী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 4:06 PM

বিজয় দিবসে নাশকতার ছক, ২০ শিবির কর্মী আটক

বিজয় দিবসে নাশকতার ছক, ২০ শিবির কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্রশিবিরের ২০ কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তারা মহান বিজয় দিবসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। রোববার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শহরের ভাদুঘর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ তাদের আটক করে। এ সময় সেখান থেকে বিপুল সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে আটকৃতদের মধ্যে নুরুল আমিন (২৭) ও জামির উদ্দিন (২৫) জেলা ছাত্রশিবিরের সদস্য। তবে, তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, মহান বিজয় দিবসে নাশকতার ছক করছিল শিবির নেতাকর্মীরা। সে লক্ষ্যে তারা ভাদঘুর এলাকার আলহেরা হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। এ সময় বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়।

সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা জানান, পুরো জেলায় জামায়াত-শিবিরের কার্যক্রম এ মাদরাসা থেকেই পরিচালিত হতো বলে জানতে পেরেছি। অভিযানে বিপুল সংখ্যক জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট ও জামায়াত নেতাদের প্যাড এবং সিলমোহর জব্দ করা হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status