ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট, হবে সিটি ফরেস্টও: সেতুমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 4:25 PM

ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট, হবে সিটি ফরেস্টও: সেতুমন্ত্রী

ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট, হবে সিটি ফরেস্টও: সেতুমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবেশ দূষণ রোধে সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকায় ‘সিটি ফরেস্ট’ নির্মাণও করা হবে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বোর্ড সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

কাদের বলেন, ডিটিসির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড করার সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী পর্যন্ত যে লেগ রয়েছে সেটা ভরাট করা যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা করে ক্রমন্বয়ে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, মহানগরে যে সমস্ত এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যানজট সৃষ্টি করছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বায়ুদূষণের বিষয়টি প্রধানমন্ত্রীর অফিস নজরে রাখছে। যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status