ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ ও খোকন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 7:52 PM

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ ও খোকন

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ ও খোকন

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন আদালত।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই মতিউর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্ট এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ গ্রেফতার করে। পরে দুপুর দেড়টার দিকে একই এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকেও গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status