ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই ট্রেন এক লাইনে, ট্রেনচালক বাঁচালেন যাত্রীদের প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 November, 2019, 7:50 PM

দুই ট্রেন এক লাইনে, ট্রেনচালক বাঁচালেন যাত্রীদের প্রাণ

দুই ট্রেন এক লাইনে, ট্রেনচালক বাঁচালেন যাত্রীদের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুটি ট্রেন একলাইনে প্রবেশের ঘটনা ঘটেছে। তবে চলন্ত ট্রেনের চালকের বুদ্ধিতে অল্পের রক্ষা জন্য নিশ্চিত সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি। ফলে বাঁচলো উভয় ট্রেনের যাত্রীদের প্রাণ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘার আড়ানী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

চালক রুহুল আমিন সিরাজ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে ১৫ গজ দূরে থামিয়ে ট্রেনটি দেয়ার ফলে নিশ্চিত সংঘর্ষ  থেকে রক্ষা পায় ট্রেনসহ যাত্রীরা। এ সময় উভয় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন।

রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেন আড়ানী রেল স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ আন্তনগর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। কপোতাক্ষটি পাস দেয়ার জন্য ২ নম্বর লাইন ক্লিয়ার দেয়ার কথা থাকলেও, ক্লিয়ার ছিল ১ নম্বর লাইন। যার ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় কপোতাক্ষ আন্তনগর ট্রেনটি। এ সময়  কপোতাক্ষ আন্তনগর ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে ১৫ গজ দূরে থামাতে সক্ষম হন।
 
সকাল সাড়ে ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ আন্তনগর ট্রেনটি আড়ানী স্টেশন অতিক্রম করার কথা ১১টা ৪৪ মিনিটে। আর রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেনটি আড়ানী স্টেশনে পৌঁছে ১২টা ৪ মিনিটে। বিলম্বের কারণে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ২০মিনিটে।

পয়েন্টসম্যানের ভুলের কারণে এ ঘটনা ঘটে বলে দাবি করেন আড়ানী স্টেশন মাস্টার একরামুল হক। তবে চালকের বুদ্ধিতে উভয় ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন।

আড়ানী স্টেশনের পয়েন্টসম্যান রওশন আলী বলেন, পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ আন্তনগর ট্রেন আড়ানী স্টেশনের একই লাইনে ঢুকে পড়ে।  স্ট্রোক করার পর থেকে দ্রুত চলাচল করতে সমস্যা হয় তার।

চালক রুহুল আমিন সিরাজ বলেন, আড়ানী স্টেশনে কপোতাক্ষ আন্তনগর ট্রেনের স্টপেজ নেই। নিয়ম অনুযায়ী ট্রেন চলছিল। আড়ানী রেল স্টেশনের পূর্ব দিকের পয়েন্ট পার হওয়ার পর দেখেন একই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। এ দেখে কৌশলে ট্রেনটি থামিয়ে দেন।

সিক্স ডাউন ট্রেনের চালক রাজু আহম্মেদ বলেন, ওই ট্রেনটি আসার আগেই স্টেশনে তার ট্রেন দাঁড়িয়ে ছিল। তবে লাইন ক্লিয়ার না পেয়ে সে লাইন দিয়ে আরেকটি ট্রেন ঢুকে পড়ে। ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

কপোতাক্ষ আন্তনগর ট্রেনের পরিচালক আবুল হোসেন বলেন, প্রায় ৩৩ মিনিট পর ট্রেনটি পেছনের দিকে ব্যাক করে ২ নম্বর লাইন দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।
 
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক ফোর্স নিয়ে আড়ানী স্টেশনে যাই। যাত্রীদের আতঙ্ক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status