ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাহফুজুর রহমান খানের মৃত্যু নিয়ে গুজব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 7:47 PM

মাহফুজুর রহমান খানের মৃত্যু নিয়ে গুজব

মাহফুজুর রহমান খানের মৃত্যু নিয়ে গুজব

নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান সোমবার রাত থেকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে মাহফুজুর রহমান খান মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মাহফুজুর রহমান খানের ভাতিজা সাহাদাত আর খান ডেইলি বাংলাদেশকে বলেন, মাহফুজুর রহমান খান বেঁচে আছেন। তার লাইফ সাপোর্টও চলছে। মৃত্যুর খবরটি গুজব। চিকিৎসকরা বলছেন তার অবস্থা খুব খারাপ। যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারে। আমরা যেন প্রস্তুত থাকি। তার মানে এই নয় যে তিনি মারা গেছেন। সবার কাছে অনুরোধ করবো গুজব না ছড়াতে।

শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। এরপর কাশির সঙ্গে রক্তপাত হতে থাকলে ওই দিন রাত দশটা নাগাত স্বজনরা তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদী পরিবােরে জন্ম গ্রহণ করেন। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status