ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মেসে বশেমুরবিপ্রবি ছাত্রের ঝুলন্ত লাশ, হাতে সুইসাইড নোট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 1:25 PM

মেসে বশেমুরবিপ্রবি ছাত্রের ঝুলন্ত লাশ, হাতে সুইসাইড নোট

মেসে বশেমুরবিপ্রবি ছাত্রের ঝুলন্ত লাশ, হাতে সুইসাইড নোট

গোপালগঞ্জে একটি মেস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবদুল্লাহ আল নোমান (২১)।

বুধবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে ওই ছাত্র তার নিজ হাতে লেখা একটি সুইসাইডাল নোট লিখে রেখে গেছেন, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

নোমান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

মেসের অন্য ছাত্ররা জানান, রাতে চরসোনাকুড় এলাকার একটি মেসে নোমানের ঘরের সামনে গিয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান জানিয়েছেন, রাত ৯টার দিকে নোমান তার মায়ের মোবাইল ফোনে কথা বলে। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মলিকুলার বায়োলজি পরীক্ষার পর বাড়িতে যাবে বলেও নোমান মাকে জানিয়েছিল।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বশেমুরবিপ্রবির ছাত্র আবদুল্লাহ আল নোমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নোমান মেসের একটি রুমে একাই থাকতেন বলে জানান ওসি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status