ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নিথর দেহে দেশের মাটিতে লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 1:01 PM

নিথর দেহে দেশের মাটিতে লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশি

নিথর দেহে দেশের মাটিতে লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশি

লিবিয়ায় নিহত তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। নিহত তিনজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বাবুল হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এরশাদ, নাটোরের লালপুর উপজেলার নজরুল ইসলাম। তাদের তিনজনের মধ্যে বাবুল ড্রোন হামলায়, এরশাদ বিদ্যুৎস্পৃষ্টে এবং নজরুল বন্দুকযুদ্ধে নিহত হন।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহায়তায় লিবিয়ার মিসরাতা বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা।

১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।

গত ১৮ নভেম্বর লিবিয়ার রাজধানী ত্রিপোলির অদূরে একটি বিস্কুট তৈরির কারখানায় ড্রোন হামলায় ৭ জন নিহতের খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন বলে দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status