কারওয়ান বাজার বিডিবিএল ভবনের লিফটে নিরাপত্তাকর্মীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 12:54 PM
কারওয়ান বাজার বিডিবিএল ভবনের লিফটে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের লিফটে ত্রুটি কারনে স্বপন (২২) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার ২৮ নভেম্বর, রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিবিএল ভবনের এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১১টার দিকে ভবনের আট তলায় লিফটে কল দিলে সে সময় লিফটের দরজা খুলে গেলেও লিফট না আশায় নিরাপত্তাকর্মী স্বপন ৮ তলা থেকে নিচে পরে গুরুতর আহত হন স্বপন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।