ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তবুও ‘ভারত আর্মির’ বর্ষসেরায় সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 1:04 PM

তবুও ‘ভারত আর্মির’ বর্ষসেরায় সাকিব

তবুও ‘ভারত আর্মির’ বর্ষসেরায় সাকিব

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিব আল হাসানকে ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। এসমেয়ে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে কী তার অর্জনগুলো মুছে ফেলা সম্ভব?

গেল বিশ্বকাপে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি, ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেন সাকিব। বল হাতে শিকার করেন ১১ উইকেট। বিশ্বকাপে চোখধাঁধানো পাফরম্যান্স করায় ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়ারের পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

এ তালকায় সাকিবের সঙ্গে আরো আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফরম করা স্টিভেন স্মিথ এবং সবশেষ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় গ্রুপ ভারত আর্মি। প্রতিবছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দেয় তারা। বরাবরের মতো এবারো সেই পুরস্কারটি দেবে এ সমর্থক গোষ্ঠী।

বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে এ পুরস্কার দেয় ভারত আর্মি। সোশ্যাল মিডিয়া টুইটারে পোল পোস্টের মাধ্যমে জনসাধারণের ভোটে মনোনীতদের মধ্য থেকে বিজয়ী বেছে নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status