ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানে বিক্ষোভে ৭৩১ টি ব্যাংক ও ১৪০টি সরকারি কার্যালয়ে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 11:03 PM

ইরানে বিক্ষোভে ৭৩১ টি ব্যাংক ও ১৪০টি সরকারি কার্যালয়ে আগুন

ইরানে বিক্ষোভে ৭৩১ টি ব্যাংক ও ১৪০টি সরকারি কার্যালয়ে আগুন

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় ৭৩১ টি ব্যাংক সহ ১৪০ টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দেয়া হয়েছে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রহমানি ফাজলি এসব তথ্য দেন।

তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫০ টি ঘাটিতেও আক্রমণ করা হয়েছে। এছাড়া প্রায় ৭০ টি গ্যাস ষ্টেশনও জ্বালিয়ে দেয়া হয়েছে। তবে হামলাগুলো কোথায় করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলেননি তিনি। খবর - রয়টার্স

আইআরএনএ’র তথ্য অনুসারে, ১৫ নভেম্বর পেট্রলের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে দেশব্যাপী হওয়া বিক্ষোভে পুরো দেশ থেকে প্রায় দুই লক্ষেরও বেশি লোক অংশ নিয়েছে।   

সোমবার মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদনে সরকার বিরোধী এ বিক্ষোভের কারণে ইরানে ১৪৩ জন বিক্ষোভকারীর নিহতের তালিকা প্রকাশ করে।

তবে অ্যামনেস্টির করা এ প্রতিবেদনে উল্লেখ করা মৃত্যুর সংখ্যা প্রত্যাখ্যান করেছে ইরান। তারা বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন নিহত হয়েছে এবং প্রায় এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

নিউইয়র্ক কেন্দ্রীক ইরানের সেন্টার ফর হিউম্যান রাইটস সংস্থাটি বলেছে, ‘গ্রেপ্তারের সংখ্যা সম্ভবত চার হাজারের কাছাকাছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status