ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এবার রানু মন্ডলের সঙ্গে মালাইকার তুলনা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 11:08 PM

এবার রানু মন্ডলের সঙ্গে মালাইকার তুলনা!

এবার রানু মন্ডলের সঙ্গে মালাইকার তুলনা!

রানু মন্ডলের জীবনের গল্প বলিউডের সিনেমাকেও হার মানায়। একেবারেই পথের মানুষ থেকেই হয়ে যান তারকা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল থামছেই না। কিছুদিন আগেই অতিরিক্ত মেকআপ করে ট্রলের শিকার হয়েছিলেন রানু মন্ডল।

এবার একই কাজ করে বলিউডের মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা হাসির পাত্র হলেন। তার পোস্ট করা ইনস্টাগ্রামের একটি ছবিতে অতিরিক্ত মেকআপের কারণে তাকে রানু মন্ডলের সঙ্গে তুলনা করছেন নেটিজেনরা।

মালাইকা ৪০ বছর বয়সেও ফ্যাশন এবং ফিগার নিয়ে বেশ সচেতন। তবে সাম্প্রতিক একটি পোস্ট ভক্তদের অবাক করেছে। এতে ভক্তদের মনে হয়েছে, প্রয়োজনের চাইতে মালাইকা বেশি মেকআপ করেছেন।

ওই পোস্টে সমালোচনায় ভরে গেছে কমেন্ট বক্স। অনেকেই মালাইকাকে নানা বিষয় নিয়ে রানু মন্ডলের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, আপনি মেকআপ ব্যবহার করেছেন নাকি মেকআপই আপনাকে ব্যবহার করেছে?

এদিকে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে বলি পাড়ায় নানা গুঞ্জন রয়েছে। এরই মধ্যে দুজনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে কবে তারা বিয়ে করছেন, এখনো সে বিষয়ে কেউই এখনো মুখ খুলেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status