ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মন্ত্রীর শপথ অনুষ্ঠানে অতিথি ৪০০ কৃষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 10:55 PM

মন্ত্রীর শপথ অনুষ্ঠানে অতিথি ৪০০ কৃষক

মন্ত্রীর শপথ অনুষ্ঠানে অতিথি ৪০০ কৃষক

একের পর এক নাটকীয় ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিবসেনার উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মুম্বাইয়ের শিবাজি পার্কে শপথ নেবেন তিনি।

উদ্ধবের শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

জোট ভাঙার তিক্ততা ভুলে মোদি-অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হবে কিনা, তা নিয়েও আলোচনা করছে শিবসেনা।

তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় চমক হচ্ছে, শপথ অনুষ্ঠানে থাকছেন মহারাষ্ট্রের বিভিন্ন জেলার ৪০০ জন কৃষক।

এ ছাড়াও ঋণের দায়ে যেসব কৃষক আত্মহত্যা করেছেন, তাদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status