ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘শেখ মুজিব যা বলে গেছেন শেখ হাসিনা তার উল্টো করছেন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 8:37 PM

‘শেখ মুজিব যা বলে গেছেন শেখ হাসিনা তার উল্টো করছেন’

‘শেখ মুজিব যা বলে গেছেন শেখ হাসিনা তার উল্টো করছেন’

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ১০৯ নম্বর পাতায় তি‌নি বলেছেন- ‘যে দেশে মিথ্যা দিয়ে মামলা হয়, মিথ্যা সাক্ষ্য দেয়া হয়, মিথ্যায় প্রলুব্ধ হয়ে রায় দেয়া হয় সেই দেশে ন্যায়বিচার আশা করা যায় না’। তিনি বলেন, শেখ মুজিবের সেই কথার প্রতিফলন আজকে আমরা নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখছি। খালেদা জিয়া আজ ন্যায়বিচার বঞ্চিত। শেখ মুজিবুর রহমান ‘অসমাপ্ত আত্মজীবনী’তে যে সত্য বলে গেছেন আজ তাঁরই কন্যা শেখ হাসিনা সেই কথার সেই সত্যের বিপরীতে দাঁড়িয়ে কাজ করছেন। শেখ মুজিব যা বলে গেছেন শেখ হাসিনা তার উল্টো করছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেআলাল বলেন, আজকে আওয়ামী লীগের এরকম অধঃপতন হয়েছে যে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের চেতনাকেই তারা কবরস্থ করে দিয়েছে। মুক্তিযুদ্ধ হ‌য়ে‌ছি‌লো সাম্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজকে আওয়ামী লীগ এই তিন উদ্দেশ্যকেই কবরস্থ করে সিমেন্ট দিয়ে বাঁধাই করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি চিড়িয়াখানা তৈরি করেছে আওয়ামী লীগ। যেখানেই যাবেন সেখানেই মিথ্যুক পাবেন, ধর্ষক পাবেন, খুনি পাবেন, অসাধু ব্যবসায়ী পাবেন। যারা অসৎ পথ অবলম্বন করে আকাশচুম্বী টাকার পাহাড় গড়েছে। আর এসব মি‌লে যে চিড়িয়াখানা তৈরি হয়েছে তারই নাম হচ্ছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, পেঁয়াজ ব্যবসায়ীকে মন্ত্রী বানালে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যায় না। ব্যাংকের চেয়ারম্যানকে অর্থমন্ত্রী বানালে ব্যাংকে টাকা থাকে না। ব্যবসায়ী দ্বারা মন্ত্রিপ‌রিষদ ভরে গিয়েছে, ব্যবসায়ী দ্বারা ভরে দিয়েছে জাতীয় সংসদও। এমনকি দলের নেতাকর্মীও বানানো হচ্ছে সব ব্যবসায়ীদের। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আজ পর্যন্ত কেউ দেখেনি।

সংগঠনের সভাপতি এএসএম রাকিবুল ইসলাম আকাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক লাবিদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ ও সাংগঠনিক সম্পাদক লিংকন ভুইয়া প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status