ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রাম বন্দরে এসেছে ৫৮০ টন চায়না পেঁয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 8:35 PM

চট্টগ্রাম বন্দরে এসেছে ৫৮০ টন চায়না পেঁয়াজ

চট্টগ্রাম বন্দরে এসেছে ৫৮০ টন চায়না পেঁয়াজ

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চীন থেকে আমদানি করা ৫৮০ টন পেঁয়াজবোঝাই এমসিসি থাইপে নামক কন্টেইনারবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বন্দর কাস্টমসসহ অন্যান্য ভোগ্যপণ্য পরীক্ষাকারী সংস্থার ছাড়পত্র নিয়ে বুধবার (২৭ নভেম্বর) খালাস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আরো কয়েকটি শিল্পগ্রুপের আমদানিকৃত বিপুল পরিমাণ পেঁয়াজের চালান আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করবে। এসব চালানে ১ লাখ টনেরও বেশি পেঁয়াজ থাকবে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, গত ২ নভেম্বর ৮শ’ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। দেশে পেঁয়াজ সংকটের বিষয় মাথায় রেখে মাত্র ২৫ দিনের মধ্যেই চীন থেকে ৫৮০ টন পেঁয়াজ দেশে আনা হয়েছে। এই চালানের বাকি পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status