বোচাগঞ্জে গর্ভবর্তী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 4:25 PM
বোচাগঞ্জে গর্ভবর্তী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
দিনাজপুরের বোচাগঞ্জে ‘‘সুস্থ্য মা, সুস্থ্য নবজাতক, হাসিখুসি অভিভাবক ও নিরাপদ প্রসব হাসপাতালেই সম্ভব” এই শ্লোগানকে সামনে রেখে কোইকা ও জিএনবি সিএইচ ডাব্লিউ প্রজেক্টের আয়োজনে ২নং ইশানীয়া ইউনিয়নের ২১০ জন গর্ভবতি মা ও তাদের স্বামীদের মাঝে মাদার হরলিক্স ও হ্যান্ড ওয়াশ বিতরন করা হয়।
বুধবার দেওগাঁ বকুলতলা ডিগ্রী কলেজে মাঠেগর্ভবতি মায়েদের পুষ্টিকর খাবার ও হ্যান্ড ওয়াশ বিতরন কালে উপস্থিত ছিলেন কোইকা প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ, এডমিন অফিসার কলিন্স, কোইকা ও জিএনবি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফাত্তাহ প্রমুখ। গর্ভবতী মায়েদের গর্ভধারন ও প্রসব সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে ২নং ইশানীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২১০ জন গর্ভবর্তী মাকে পুষ্টিকর খাবার মাদার হরলিক্স ও তাদের স্বামীদের হাতে হ্যান্ড ওয়াশ প্রদান করা হয়।