স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়ে রেখে নিখোঁজের জিডি করলেন স্বামী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 4:21 PM
স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়ে রেখে নিখোঁজের জিডি করলেন স্বামী!
সাতক্ষীরায় দ্বিতীয় স্ত্রী মারুফা বেগম (৩৫) কে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডিও করেছিলেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর স্থানীয়রা স্বামী শহীদুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন।
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে। তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফা বেগমের মরদেহ।
শহীদুল ইসলাম জানায়, ১৭ নভেম্বর শ্বাসরোধ করে মারুফাকে হত্যা করে। এরপর পুকুরের মধ্যদিয়ে মরদেহ টেনে নিয়ে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। এরপর ১৯ নভেম্বর নিখোঁজ হয়েছে মর্মে জিডি করে শহিদুল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে