ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভিকির সঙ্গে ডেট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 4:34 PM

ভিকির সঙ্গে ডেট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

ভিকির সঙ্গে ডেট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল যে লুকিয়ে লুকিয়ে ডেট করছেন সেটা কারও অজানা নয়। প্রায়সময়ই তাদেরকে একসঙ্গে দেখা যায়। তবে প্রশ্ন করলে সেটি উড়িয়ে দেন দুজনেই।

এবার শোনা যাচ্ছে, আসছে নতুন বছরের শুরুটা দু’জনে একসঙ্গেই কাটাবেন। তবে কোথায় যাবেন, তা এখনই জানা যায় নি। সাধারণত ক্রিসমাস বা বর্ষবরণের সময়টা নিউইয়র্কে আত্মীয়দের সঙ্গে কাটান ক্যাটরিনা। তবে এবার হয়তো আত্মীয়কে সময়ে দেওয়া হবে না। প্রেমের খাতিরে এ বার ভিন্ন কিছু হতেই পারে।

দীপাবলীর রাতে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে একসঙ্গে যেতে দেখা গিয়েছিল ভিকি ও ক্যাটরিনাকে। সেখান থেকেই তাদের প্রেম নিয়ে বেশ জোরালো আলোচনা উঠে। এরপর তাদেরকে একসাথে ডিনারসহ কয়েকবার ডেটেও দেখা গিয়েছে।

এ দিকে ক্যাটরিনা তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার সঙ্গে মাঝেমধ্যেই নতুন নাম জুড়ে যায়। এখন সবাই আমার নামের সাথে ভিকির নাম নিচ্ছে। এর পর হয়তো দেখা যাবে অন্য কারও নাম উঠে আসবে। আমি শুধুই শুনে যাই।’

ক্যাটরিনা যাই বলুক না কেন, যা রটে তার কিছু হলেও তো ঘটে। এমনটাই মনে করছেন নেটিজেনরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status