ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
এই দিনটির জন্য সাড়ে ৩ বছর অপেক্ষা করেছি: এসি রবিউলের মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 12:53 PM

এই দিনটির জন্য সাড়ে ৩ বছর অপেক্ষা করেছি: এসি রবিউলের মা

এই দিনটির জন্য সাড়ে ৩ বছর অপেক্ষা করেছি: এসি রবিউলের মা

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় দেন। এ রায়ে সন্তোষ জানিয়েছেন ওই জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের মা করিমন নেছা।

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের নিজ বাড়িতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজকের দিনটির জন্য সাড়ে তিন বছর অপেক্ষা করেছি। অভিযুক্তদের ফাঁসির রায় হওয়ায় আমি সস্তুষ্ট। দ্রুত এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

কান্নাজড়িত কণ্ঠে করিমন নেছা বলেন, আর যেন কোনো মা সন্তান না হারান, কোনো স্ত্রী যেন স্বামী আর সন্তান যেন বাবা না হারায়। কেবল যার হারিয়েছে সেই এর ব্যাথা বুঝতে পারে।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

এসি মোহাম্মদ রবিউল করিমের মা ও ছোট ভাই ছাড়াও স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। এর মধ্যে মেয়ে রাইনা বাবার মৃত্যুর এক মাস পর জন্মগ্রহণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status