ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
হলি আর্টিজান মামলার আসামির মাথায় আইএসের টুপি, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 1:34 PM

হলি আর্টিজান মামলার আসামির মাথায় আইএসের টুপি, ছবি ভাইরাল

হলি আর্টিজান মামলার আসামির মাথায় আইএসের টুপি, ছবি ভাইরাল

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

ওই ৮ আসামির মধ্যে এক আসামির মাথায় জঙ্গি সংগঠন আইএস'র টুপি পরিহিত ছিলেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়ে গেছে। যেখানে প্রশ্ন তোলা হচ্ছে, কিভাবে কারাবেষ্টনীর মধ্যে তার মাথায় এই টুপিটা এলো?

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার কিছু পর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

এ দিন সকাল সাড়ে ১১টার দিকে এই মামলার ৮ আসামিকে এজলাসে তোলা হয়। তার আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status