ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
হলি আর্টিজান মামলার রায়: খালাস বড় মিজান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 12:36 PM

হলি আর্টিজান মামলার রায়: খালাস বড় মিজান

হলি আর্টিজান মামলার রায়: খালাস বড় মিজান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ৮ আসামির মধ্যে ৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান হিসেবে পরিচিত মিজানুর রহমান ওরফে বড় মিজান।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ গঠনের পর ৫২ কার্যদিবসে যুক্তিতর্ক শেষে ঘোষণা করা হলো এই রায়।

যে আসামীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম।

২০১৮ সালের ২৬ নভেম্বর হলি আর্টিজান হামলা মামলার অভিযোগ গঠন হয় আদালতে। এরপর মোট ৫২ কার্যদিবসে যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে উপনীত হয়। মামলার মোট ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status