ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্কুল থেকে উঠে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 12:31 PM

স্কুল থেকে উঠে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা!

স্কুল থেকে উঠে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা!

পৃথিবীর উন্নত অনেক দেশেই স্কুল পর্যায় নেই পরীক্ষা ব্যবস্থা। কোমলমতি শিক্ষার্থীরা যাতে এত অল্প বয়সেই কোন আলাদা চাপ অনুভব না করে এবং তাদের মধ্যে যেন প্রতিযোগীতাপূর্ণ মনোভাব তৈরি না হয় তাই কোন পরীক্ষা ব্যবস্থা রাখেনা ঐসব দেশগুলো। এবার সেদিকেই হাটছে ভারতও। ২০২১ সাল থেকে দেশটির স্কুলগুলোর যাবতীয় পরীক্ষা ব্যবস্থা উঠে যেতে পারে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আসতে পারে আমূল পরিবর্তন।

নতুন পদ্ধতিতে ‘৫-৩-৩-৪’ কাঠামোয় শ্রেণি ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে। বোর্ডগুলির এবং শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরই বর্তমানে প্রচলিত ১০+২ কাঠামো বাতিল করে ২০২১ সাল থেকে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। উল্লেখ্য, জুন মাসে জাতীয় শিক্ষা নীতি কমিটির খসড়ায় ‘৫-৩-৩-৪’ কাঠামোর কথা বলা হয়েছে।

অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সময়কালকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। প্রাক প্রাথমিকের তিন বছর এবং প্রথম-দ্বিতীয় শ্রেণিকে নিয়ে পাঁচ বছরের ধাপ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সময়কে প্রস্তুতি পর্ব হিসাবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকালকে মধ্যবর্তী দশা হিসেবে দেখা হয়েছে এবং নবম থেকে দ্বাদশ পর্যন্ত মোট চার বছরের ‘সেকেন্ডারি’ স্তর রূপে সুপারিশ করা হয়েছে।

দেশটির জাতীয় শিক্ষা নীতি কমিটি উল্লেখ করেছে যে বর্তমান পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ে মনোনিবেশ করতে বাধ্য করে। এর ফলে, সংশ্লিষ্ট বিষয়টিতে পড়ুয়াদের সার্বিক জ্ঞানলাভ অধরাই থেকে যায় এবং শেষ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। বোর্ডের মূল্যায়নের আগে শিক্ষার্থীদের বিষয় বেছে নেওয়ার সুযোগের কথাও বলা হয়েছে। কোন সেমিস্টারে তারা বোর্ডের মূল্যায়নের মুখোমুখি হবে, সেই সিদ্ধান্তও গ্রহণ করবে শিক্ষার্থীরাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status