আফ্রিকান সন্ত্রাসীর আগুনে দগ্ধ বাংলাদেশির দেশে ফেরার আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 7:58 PM
আফ্রিকান সন্ত্রাসীর আগুনে দগ্ধ বাংলাদেশির দেশে ফেরার আকুতি
পরিবারকে সচ্ছল করে সন্তানদের ভবিষ্যত গড়ার লক্ষে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন বশির উদ্দিন। উদ্দেশ্য ছিল নিজের পায়ে দাড়াবেন, সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলবেন। কিন্তু নিয়তির নির্মম অধ্যায়ে আজ তিনি নিঃস্ব। খালি হাতে ফিরতে হচ্ছে ছেলে মেয়েদের কাছে। শুধু কি তাই? নিজের সুঠাম দেহ আজ ক্ষতবিক্ষত। সন্ত্রাসীদের ছুড়ে দেয়া আগুনে দগ্ধ হন বশির উদ্দিন।
গত কয়েকমাস পূর্বে দক্ষিণ আফ্রিকার মাফিকিং শহরের নিকটবর্তী একটি গ্রামে এক বাংলাদেশির দোকানে চাকুরীরত অবস্থায় সন্ত্রাসীর দেয়া আগুনে দগ্ধ হন বশির উদ্দিন।
আগুনে পুড়ে গিয়ে মৃত্যু থেকে ফিরে আসা বশির উদ্দিন এখন নিজ মাতৃভূমিতে ফিরতে চান। অনেকের সাহায্যে দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা উন্নতি হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ না হলেও তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান; দেশের চিকিৎসা এবং পরিবারের আনুকল্য পেলে হয়তো বশির উদ্দিন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।
কিন্তু কিভাবে যাবেন দেশে? আর পরিবারের ভরণ পোষণ আর ছেলেমেয়েদের কিভাবে পড়ালেখা করাবেন, সেই চিন্তায় বশির উদ্দিন মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
এমতাবস্থায় প্রবাসীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের কিছু লোক যদি বশির উদ্দিনের সাহায্যে এগিয়ে আসেন তবেই তিনি ক্ষত শরীর নিয়ে হলেও সন্তানদের কাছে ফিরতে পারবেন। এজন্য বশির উদ্দিনের পক্ষ থেকে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন মাফিকিং প্রবাসী অ্যাডভোকেট আশরাফুল করিম।
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে নিচের একাউন্টে বশির উদ্দিনের জন্য সাহায্য পাঠাতে পারবেন-
Bank Name: FNB
AK Marketing Consultants
A/C No: 62263748819
branch code: 250655
Reference: Bashir vai এবং সঙ্গে ইচ্ছা করলে আপনার নাম দিতে পারেন।
মোবাইল 0748069064 (অ্যাড. আশরাফুল করিম)।
এছাড়াও অগ্নিদগ্ধ বসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর 0847791537 দেয়া হলো। ওনার দেশের বাড়ি বরিশালে।