ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে হৃদরোগের মহৌষধ সারডিন মাছ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 7:34 PM

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে হৃদরোগের মহৌষধ সারডিন মাছ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে হৃদরোগের মহৌষধ সারডিন মাছ

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ভারত মহাসাগর উপকূলে হজার হাজার সারডিন ফিস বা পিল চাঁদ ফিস পাওয়া যাচ্ছে।স(২৫নভেম্বর) সকাল থেকে ডারবান সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব মাছ মহাসাগর থেকে উপকুলে উঠে আসছে।

সারডিন বা পিল চাঁদ মাছ গুলি সাধারণত শীতকালে ঠান্ডা সমুদ্রের তাপমাত্রার দিকে ভ্রমণ করে এবং বেশির ভাগ সময় জমে যাওয়া বরফের সঙ্গে অবস্থান করে। তবে বিশ্বে এই প্রথম তারা গরম আবহাওয়ায় এখন ডারবান সমুদ্রের ওপারে ছিটকে পড়েছে।

ভারত মহাসাগরে মাছ শিকারে নিয়োজিত জাহাজের ক্যাপ্টেন মারিয়ান ড্যনিয়েল বলেছেন, ‘আজ সকালে ঘড়িতে যখন ৪ টা তখন আমি খবর পেয়ে আমার ক্রুদের সঙ্গে নিয়ে গভীর সমুদ্র থেকে ডারবান সমুদ্র সৈকতে চলে আসলাম। জাহাজের ওপর থেকে আমরা সৈকতটি দেখছিলাম তখন আমরা সারডিন বা পিল চাঁদ গুলির সারি সারি লাইন দেখতে পাচ্ছি। তখন উৎসুক জনতা ভিড় করছিলো। আমি তখন উশাকা পিয়ারে ডারবান সাইন নেটফর্স করেছিলাম। তখন আমরা জাল ফেল্লাম। এক জালেই প্রায় ৫০ কেজির ওপর সারডিন আটকে গেলো। এইভাবে আমরা যতবার জাল ফেললাম ততবার জাল ভর্তি সারডিন আসতে থাকলো।

এ বিষয়ে জানতে চাইলে ডারবান বিশ্ববিদ্যালয়ের সমুদ্র ও মৎসা বিজ্ঞান বিভাগের শিক্ষক ইসমাইল ভাদি বলেন, সারডিন বা পিল চাঁদ মাছি খুবই পুষ্টিকর মাছ। এটি নিয়মিত খাওয়াতে মানুষের হৃদরোগের ঝুঁকি কমে। এটিতে রয়েছে ওমেগা ৩.৬.ও ৯ যা নাবুষের শরিরের অ্যাসেনসিয়াল ফ্যাটি এ্যসিড। এই মাছটি সাধারণত আটলান্টিক মহাসাগর বা কানাডার ডিপ সীতে থাকে। শীত মৌসুমে সাধারণত এদের পাওয়া যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ভারত মহাসাগরে এদের বিচরণ দেখা গেল এই প্রথম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status