ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কারাগারেই মৃত্যু হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 6:16 PM

কারাগারেই মৃত্যু হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের

কারাগারেই মৃত্যু হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের

কারাগারেই যেকোনো সময় মৃত্যু হতে পারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি প্যাটেলকে খোলা চিঠি লিখে এরকমটাই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের ৬০ জন বিশেষজ্ঞ ডাক্তার। যতো তাড়াতাড়ি সম্ভব তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানান তারা।

জানা যায়, ৪৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১০ সালে আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনাদের আক্রমণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গোপন কূটনৈতিক ফাইল প্রকাশ করেন। যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় মার্কিন প্রশাসনকে। ব্রিটেনের জেলে বন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চায় সে দেশের সরকার। মার্কিন আইনে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তাতে ১৭৫ বছর পর্যন্ত জেল হতে পারে তার।

এর আগে গত মাসেই আদালতে শুনানির সময় ছয় মাসে প্রথমবার জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রকাশ্যে দেখা যায়। তখনই অত্যন্ত দুর্বল ও অসুস্থ মনে হয়েছিল তাকে। এমনকি নিজের জন্মতারিখ এবং আদালতে তিনি কেন এসেছেন, তাও ঠিকমতো মনে করতে পারেননি অ্যাসাঞ্জ।

আর এখনই তাকে হাসপাতালে স্থানান্তরিত করে বিশেষ শারীরিক ও মানসিক চিকিৎসা না করা হলে কারাবন্দি অবস্থাতেই তার মৃত্যু হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ৬০ জন চিকিৎসক। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সুইডেন, ইতালি, জার্মানি, শ্রীলঙ্কা ও পোলান্ড থেকে চিকিৎসকরা এই চিঠি লিখেছেন।

সূত্র: খালিজ টাইমস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status