ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
১০ টাকার বই ১০ কোটি টাকায় বিক্রি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 6:15 PM

১০ টাকার বই ১০ কোটি টাকায় বিক্রি!

১০ টাকার বই ১০ কোটি টাকায় বিক্রি!

যুক্তরাষ্ট্রে একটি কমিক্স বই বিক্রি হয়েছে ১২ লাখ ৬০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। বইটি ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স' প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল' হয়ে ওঠে। সম্প্রতি বইটি নিলামে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স এমনটিই জানিয়েছে। অকশন হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স' প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল' হয়ে ওঠে।

মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে ১০ সেন্টে বিক্রি হয়েছিল। যা বাংলাদশি মুদ্রায় মাত্র ১০ টাকার সমান।

১৯৬০-এর দশকে চিত্রনাট্যকার স্টান লির পরিচালনায় মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস দারুণ হিট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status