ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নিতে অস্বীকৃতি জানালেন মুক্তিযোদ্ধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:09 PM

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নিতে অস্বীকৃতি জানালেন মুক্তিযোদ্ধা

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নিতে অস্বীকৃতি জানালেন মুক্তিযোদ্ধা

ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় মৃত্যুর পর রাষ্ট্রীয় সিম্মান নিতে অস্বীকৃতি জানিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা আবুল খায়েড় ভূঁইয়া। এর জন্য তিনি জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছেন। আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের এই মুক্তিযোদ্ধা। ১৬ নভেম্বর ডাকযোগে জেলা প্রশাসকের কাছে আবেদনটি পাঠিয়েছেন তিনি।

জানা গেছে, আবুল খায়ের উপজেলা সদরের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে অধীনে একটি কোম্পানির কমান্ডার ছিলেন তিনি। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর তার নেতৃত্বে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীকে বিতাড়িত করে দেবীগঞ্জ মুক্ত হয়।

লিখিত আবেদনে আবুল খায়ের বলেছেন, দেবীগঞ্জ উপজেলায় ১৬৪ জন মুক্তিযোদ্ধা আছেন। এর মধ্যে ৪৩ জনই ভুয়া। ২০১২ সাল থেকে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রধানমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাননি।

তিনি বলেন, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা জিম্মি, সেখানে মৃত্যুর পর একজন প্রকৃত মুক্তিযোদ্ধার দাফন কাফনে ভুয়া মুক্তিযোদ্ধারা অংশ নেবেন, এটা কিছুতেই মেনে নেয়া যায় না। তাই মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান চান না বলে আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status