ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
মরহুম আবুল কাশেম মাস্টার ছিলেন গণমানুষের নেতা: ফজলে করিম চৌধুরী
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Sunday, 24 November, 2019, 8:56 PM

মরহুম আবুল কাশেম মাস্টার ছিলেন গণমানুষের নেতা: ফজলে করিম চৌধুরী

মরহুম আবুল কাশেম মাস্টার ছিলেন গণমানুষের নেতা: ফজলে করিম চৌধুরী

সীতাকুন্ডের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাশেম মাস্টারের ৪র্থ মৃত্যূবার্ষিকী পালিত হয় আজ সকাল ১০ ঘটিকায়। মরহুমের বাড়ীর সামনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের সুযোগ্য সন্তান সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব এস এম আল মামুন।


প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চঃউত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ সালাম, সীতাকুন্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন, চঃউত্তর জেলা আওয়ামীলীগ নেতা ইউনুস গনি চৌধুরী, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, চঃ জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ,কৃষকলীগ সীতাকুন্ড উপজেলার আহ্বায়ক ইন্জিঃ আজিজুল হক, সীতাকুন্ড  উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খাঁন, মরহুম সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টারের কন্যা সেলিনা আক্তারসহ সব ক'টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্তরের আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, মরহুম আবুল কাশেম স্যার একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শুধুই নন তিনি ছিলেন সীতাকুন্ডসহ চট্টলার গণমানুষের নেতা। তিনি সীতাকুন্ডের গরীব দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। ছিলেন অসহায় নির্যাতীত শোষিত বঞ্চিত গণমানুষের পক্ষে বলিষ্ট কন্ঠস্বর। মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের সুযোগ্য পূত্র সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন বলেন, আমার পিতাকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সীতাকুন্ডের আপামর জনগোষ্ঠীর কল্যাণে আমিও পিতার নির্দেশিত পথে সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতার সহিত মানুষের কল্যাণে সংগঠনের জন্যে কাজ করছি এবং নিজেকে জনগনের ভালবাসায় উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত রয়েছি। মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের ৪র্থ মৃত্যূবার্ষিকীতে হাজার হাজার জনতার ভালবাসায় সিক্ত হ'ল মরহুমের মাজার। ফুলে ফুলে ছেঁয়ে যায় তাঁর মাজার। আমাদের প্রতিনিধি জানান, মরহুম আবুল কাশেম মাস্টারের চতুর্থ মৃত্যূ বার্ষিকী দেখে এসে এটাই হলফ করে বলা যায় তিনি অতুলনীয় জনদরদী নেতা - তিনি সীতাকুন্ডের যোগ্য অভিভাবক ছিলেন নতুবা হাজার হাজার নেতাকর্মীর ভালবাসায় তার মাজার ফুলেল শ্রদ্ধায় সিক্ত হ'ত না। মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারকে সীতাকুন্ডের মানুষ চিরদিন হৃদয়ে লালন করবে। আলোচনা সভা শেষে জিয়াফত তথা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ানো হয় হাজার হাজার জনসাধারন আত্নীয় স্বজন দলীয় নেতাকর্মীদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status