ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
হত্যা মামলার সাক্ষীকে এসিড মেরেছে দুর্বৃত্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 6:49 PM

হত্যা মামলার সাক্ষীকে এসিড মেরেছে দুর্বৃত্তরা

হত্যা মামলার সাক্ষীকে এসিড মেরেছে দুর্বৃত্তরা

নেত্রকোণায় আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামের হত্যা মামলার সাক্ষীকে এসিড মেরেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ মার্চ আব্দুস সালাম হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই হত্যাকান্ডের প্রধান সাক্ষী ফরিদা আক্তার।

হত্যাকান্ডটি ফরিদার বাড়িতে ঘটেছিল। নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি ফরিদা আক্তার জানান, হত্যা মামলার প্রধান সাক্ষী থাকায় ইতিপূর্বে আমাকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। গতকাল আমার ঘরের দরজা ভেঙ্গে বেশ কয়েকজন আমার ঘরে প্রবেশ করে। আমাকে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা এসিড মারে। এতে করে আমি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছি।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন জানান, ঘটনাটি শুনেছি তবে ভুক্তভোগীরা এখনও কোন লিখিত অভিযোগ করেননি। এসিড আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত করে বিষয়টি দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status