ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
'তাদের বোঝা উচিত কার বাড়িতে অভিযান চালিয়েছে'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 5:00 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 5:01 PM

'তাদের বোঝা উচিত কার বাড়িতে অভিযান চালিয়েছে'

'তাদের বোঝা উচিত কার বাড়িতে অভিযান চালিয়েছে'

নকশাবহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ অপসারণে আজ সোমবার রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নিকেতন এলাকার ব্লক ই এর রোড ৬ এর হোল্ডিং ১ নম্বরে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, এই ভবনটির কিছু অংশ নকশাবহির্ভূত এমন অভিযোগ এনে রাজউক অভিযান চালায়। অভিযানে ১০ লাখ টাকা জরিমানা করা হয় বাড়িটির মালিক নায়ক শাকিব খানকে। তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে না পারায় বাসার এই ভবনটির কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদকে নিয়ে গেছে রাজউক কর্মকর্তারা। জরিমানার টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়া আনতে হবে এবং এই ভবনটির যে অংশ নকশাবহির্ভূত, সেই অংশ আগামী ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করে নিতে হবে। এমনটাই জানিয়ে গিয়েছেন রাজউক কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা।

এই বিষয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, আমি তো আর বাড়ির ডিজাইন করিনি, এটি ইঞ্জিনিয়াররা করেছে। আমার পাশের বাড়ির ডিজাইন তো একইরকমভাবে করা। তাদের তো কেউ কিছু করলো না। আমার সঙ্গে কেনো এমন করা হবে? বিষয়টি নিয়ে অবাক ও বিস্মিত হয়েছি। বুঝলাম না এটা কেমন অভিযান? যারা অভিযানে এসেছিলেন, তাদের তো বোঝা উচিত ছিলো- কার বাড়িতে অভিযানে যাচ্ছি!

“ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির ক্যান্টিলিভার (বারান্দা) এক ফিট বাড়িয়েছে। এ বিষয়টি নোটিশ দিয়ে বললেই পারতো”, যোগ করেন শাকিব।

শাকিব খান আরও বলেন, 'আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইলো। আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে- ২০ লাখ টাকা দেন, নইলে জেল দেবো। এটা কি ধরণের আইন, আমার মাথায় ঢুকছে না!' 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status