ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ক্যান্সারের পর বদলে গেছেন স্বামী! সোনালির আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 3:38 PM

ক্যান্সারের পর বদলে গেছেন স্বামী! সোনালির আবেগঘন স্ট্যাটাস

ক্যান্সারের পর বদলে গেছেন স্বামী! সোনালির আবেগঘন স্ট্যাটাস

গত বছরের শুরুতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন একসময়ের সাড়াজাগানো বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

তবে সুচিকিৎসা আর নিজের দৃঢ় আত্মবিশ্বাসের কারণে ক্যান্সার জয় করে ফিরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে চিকিৎসাকালীন স্বামী ও সন্তানকে সার্বক্ষণিক পাশে পেয়েছেন সোনালি। সে কথা টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভক্তদের জানিয়েছেন তিনি।

তিনি বারবারই বলেছেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। কিন্তু সেই সময় তার স্বামী গোল্ডি বেহেলই ছিল তার অনুপ্রেরণা ও জীবনের আলো। স্বামী তাকে সার্বক্ষণিক দেখভাল করতেন। তার অদম্য ভালোবাসাতেই ক্যান্সারকে হারিয়ে বেঁচে ফিরেছেন।

আর সেই স্বামীই নাকি এখন অনেকটা বদলে গেছেন। তিনি জানালেন, এখন নাকি তার স্বামী আগের মতো মস্তিষ্ক দিয়ে কাজ করেন না। মন থেকেও করছেন। আগের চেয়ে অনেক বেশি আবেগী আর রোমান্টিক হয়েছেন।

গত মঙ্গলবার ছিল সোনালি ও গোল্ডির ১৭তম বিবাহবার্ষিকী। আর এমন দিনেই তিনি স্বামীকে আগের সেই চেনা রূপে দেখেননি।

সে কথা জানাতে গত সপ্তাহে সোনালি বেন্দ্রে তার ইনস্টাগ্রামে লেখেন, ‘গত বছর এই দিনে আমরা নিউইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দুটি অধ্যায় দেখেছে। একটি হলো ক্যান্সারের আগে। আর একটি ক্যান্সারের পরে। তখন থেকেই আমার ইচ্ছা এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীতে আমরা লং ড্রাইভে যাচ্ছি। ক্যান্সারের আগে গোল্ডি এসবে খুব একটা রাজি হতো না। কিন্তু সেরে ওঠার পর ও যেভাবে বদলে গেছে তাতে আমি অবাক। খুব ভালো লাগছে আমার।’

স্বামীর এটুকু প্রশংসা করেই ক্ষ্যান্ত হননি সোনালি।

গোল্ডির সম্পর্কে সোনালি আরও লেখেন, ‘গোল্ডির এখন প্রধান দায়িত্ব আমাকেই দেখভাল করা। কাজ, শখ ও অন্য সব দায়িত্ব থেকে এখন আমাকে বেশি গুরুত্ব দেয় সে। আমিও তার প্রতি আমার দায়িত্ব পালন করছি।’

এর পর স্বামীকে উদ্দেশ্য করে সোনালি লেখেন- ‘শুভ বিবাহবার্ষিকী। তুমি যতটা ভাবো তার চেয়ে কয়েক গুন বেশি তোমাকে ভালোবাসি আমি। আমার অসুস্থতায় এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।’

স্বামীর বন্দনায় সোনালির এমন পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

সবাই বিষয়টিকে যে বেশ ভালোভাবেই নিয়েছেন তা পোস্টের লাইক সংখ্যা ও কমেন্টে বোঝা যাচ্ছে।

ইতিমধ্যে ১৩ হাজার লাইক পড়েছে পোস্টটিতে। কমেন্টে এই দম্পতিকে শুভকামনা আর অভিনন্দন জানাচ্ছেন। বলিমহলেও এ নিয়ে চলছে জল্পনা। অভিষেক বচ্চন, হৃতিক রোশনসহ আরও অনেকে এই পোস্টে শুভেচ্ছাবার্তা দিয়েছেন সোনালিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status