|
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন ও গাড়ি হস্তান্তর
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন ও গাড়ি হস্তান্তর এতে বিওয়াইডি ও স্থানীয় অংশীদার সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই শোরুমে বিওয়াইডির সর্বাধুনিক ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির মডেল প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের জন্য ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার ব্যবস্থা রাখা হয়েছে। এসময় বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। বাংলাদেশে আমাদের যাত্রা দৃঢ় করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করার মাধ্যমে বোঝা যায়, বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে। আমি ও আমার সহকর্মীরা নিজেদের কেবল এই প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে দেখি না। আমরা জানি এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কী এবং এই মূল্যবোধের ওপর আমরা ভরসা রাখি। এজন্যই আজকে আমরা বিওয়াইডির ব্যবহারকারী হয়েছি; এবং সাস্টেইনেবল মোবিলিটির এ যাত্রায় যুক্ত হয়েছি। শোরুম উদ্বোধনের পর রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান। এতে প্রি-অর্ডার করা গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর, পণ্য প্রদর্শনী এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন ছিল। বিশ্বব্যাপী ইভি বাজারে দ্রুত অগ্রসরমান বিওয়াইডি বাংলাদেশের বাজারেও টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নতুন এই শোরুম ও ডেলিভারি কার্যক্রমের মাধ্যমে ব্র্যান্ডটি স্থানীয় গ্রাহকদের কাছে উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব যানবাহন আরও সহজলভ্য করার উদ্যোগ জোরদার করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
