ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 November, 2019, 3:12 PM

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণ

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নারীকে রাস্তা থেকে তুলে স্যালো মেশিন ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতিত ওই নারী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের রাজবাড়ী জেলা বীমা অফিসে কর্মরত আছেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় তিনজনকে আসামি করে নারী মামলা করেছেন তিনি।

অভিযুক্তরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের রুকু বিশ্বাসের ছেলে মো. সাদ্দাম (২৫), মো. মারুফ (২৬) ও মো. কামরুল (২৫)।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী গত শনিবার (১৬ নভেম্বর) রাজবাড়ী জেলা বীমা অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছেলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির অদূরে বহরপুর বাজারের কাছে পৌঁছালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে ফাঁকা নির্জন মাঠের মধ্যে একটি স্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে একটি অটোভ্যানে তুলে দেয়। তিনি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে এক নারী থানায় মামলা করেছেন। তাকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status