ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
‘বিশেষ ব্যক্তি’র জন্য জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 1:40 PM

‘বিশেষ ব্যক্তি’র জন্য জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা

‘বিশেষ ব্যক্তি’র জন্য জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা

সালমানের পর ক্যাটের সম্পর্ক গড়ে ওঠে রণবীর কাপুরের সাঙ্গে। কিন্তু সে সম্পর্কও শেষ পর্যন্ত পরিনয়ে রূপ পায়নি। যদিও তাদের বিয়ে প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু বাস্তবতা হলো শেষ পর্যন্ত তাদের সম্পর্কর বিচ্ছেদ হয়েছে।

‘বিশেষ ব্যক্তি’র জন্য জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা। সেই ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘তুমি একজন স্পেশ্যাল পার্সন। জন্মদিনে তোমায় অনেক ভালোবাসা, শুভেচ্ছা।’ কিন্তু কে সেই বিশেষ ব্যক্তি?

ক্যাটরিনার ‘রিউমারড বয়ফ্রেন্ড’ ভিকি কৌশল? নাকি অন্য কেউ?

না ভিকি নন, ক্যাটরিনার ওই পোস্টের ‘স্পেশাল পার্সন’ আদিত্য রায় কাপুর। শনিবার ছিল আদিত্যর জন্মদিন। জন্মদিনে আদিত্যর সঙ্গে ছবি পোস্ট করে ‘ফিতুর’ কো-স্টারকে ওই স্পেশাল ম্যাসেজ দিয়েছেন ক্যাটরিনা।

ইন্ডাস্ট্রিতে প্রায় সবার সঙ্গেই সদ্ভাব বজায় রেখে চলেন আদিত্য। আদিত্যর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটও। লিখেছেন, ‘শুভ জন্মদিন অদ্ভুত কিন্তু প্রিয় মানুষকে। আনন্দে কাটাও।’ ‘কলঙ্ক’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল ওদের দু’জনকে।

২০০৯ সালে ‘লন্ডন ড্রিমস’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন আদিত্য। এরপর ‘অ্যাকশন রিপ্লে’, ‘গুজারিশ’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তার প্রথম বড় ব্রেক মেলে ‘আশিকি ২’ ছবিতে, শ্রদ্ধা কপূরের বিপরীতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status