ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 1:33 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 1:43 PM

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

ঢালিউডের তারকা অভিনেতা শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক চিত্রনায়িকা বুবলীর। এরপর তারসঙ্গে জুটি বেধে একের পর এক ছবি করেছেন তিনি। এরমধ্যে মুক্তি পেয়েছে ৯ ছবি। তবে এবার শাকিব বলয় ছেড়ে প্রথমবার অন্য কারো বিপরীতে বুবলী!


‘ক্যাসিনো’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।


জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা জয়ী নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে নিরব-বুবলী ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ‘দেশা দ্য লিডার’-খ্যাত নির্মাতা সৈকত নাসির খবরটি নিশ্চিত করেছেন।


তিনি জানান: গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। ২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।


থ্রিলার গল্পে ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি। অন্যদিকে, নিরব-বুবলী দুজনেই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন। এমনকি, তাদের দুজনের সঙ্গে তাসকিনও প্রথমবার সৈকত নাসিরের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন।


প্রত্যেকেই কাজটি দর্শকদের যেন পছন্দ হয়, সে বিষয়টি মাথায় রেখেই বাড়তি মনোযোগ রাখছেন ‘ক্যাসিনো’র দিকে।


নিরব বলেন: ‘আব্বাস’ দর্শক গ্রহণ করেছেন। নতুন ছবি ‘ক্যাসিনো’ নিয়ে আমি আরও বেশি সিরিয়াস। সঙ্গে বুবলী আছেন। ভালো কিছু করবো, ভালো কাজ উপহার দেব। এই ভাবনাকে মিশন হিসেবে নিয়েই ‘ক্যাসিনো’ করতে যাচ্ছি।


বুবলী প্রসঙ্গে নিরব বলেন: শাকিব ভাইয়ের বাইরে এই প্রথম বুবলী কাজ করছেন। দর্শকের তুমুল আগ্রহ, প্রত্যাশা থাকবে। সেগুলো মাথায় নিয়ে কাজে নেমেছি। আমি নিজেও এক্সাইটেড ক্যাসিনো নিয়ে।

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, একটু প্রেম দরকার (মুক্তির অপেক্ষা), বীর (নির্মাণাধী) ছবিগুলো কাজ করে আলোচনায় আসেন।


ক্যারিয়ারের তিন বছরের মাথায় শাকিব খানের বাইরে প্রথমবার নায়ক নিরবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বুবলী। বুবলী বলেন: সবসময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করবো। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ‘ক্যাসিনো’র মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সেজন্য আমি কাজ করছি।


তিনি বলেন: নতুন নির্মাতাদের মধ্যে সৈকত নাসির ভাইয়ের উপর ভরসা করা যায়। নিরব ভাই একাধিক ছবি করে অভিজ্ঞতা অর্জন করেছেন। মানুষ হিসেবেও ভালো। ছবিতে আমার উপস্থিতিতেও থাকবে চমক। সবকিছু মিলিয়ে ‘ক্যাসিনো’ ছবির সবকিছু আমাকে টেনেছে। নামটাও চমকপ্রদ!


বুবলী বলেন: শাকিব-বুবলী জুটি দর্শকদের ভালোবাসার প্রতিফলন। তার সঙ্গে আগামীতেও চমকপ্রদ কাজ হবে। এর সঙ্গে আমি ভালো প্রজেক্ট পেলে অন্যদের সঙ্গেও কাজ করবো। তবে অবশ্যই সেটা ভালো গল্পের সিনেমা হতে হবে। আসলে ভালো প্রজেক্টের অপেক্ষায় ছিলাম। সব প্রজেক্ট ভালো হয়না। সেজন্য একটু সময় লাগলো। ‘ক্যাসিনো’ আমার ভালো লাগার একটা কাজ হতে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status