ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
‘দুই নারীর দেহ আমার দোকানে ছিটকে পড়ে’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 10:08 PM

‘দুই নারীর দেহ আমার দোকানে ছিটকে পড়ে’

‘দুই নারীর দেহ আমার দোকানে ছিটকে পড়ে’

চট্টগ্রামের পাথরঘাটায় রোববার (১৭ নভেম্বর) গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন সেখান একটি ফার্মেসির কর্মচারী অনুপম ঘোষ। ঘটনার সময় তিনি মাত্র দোকান খুলেছিলেন। অনুপমের চোখেমুখে তখনো আতঙ্ক। কী ঘটেছিল জিজ্ঞেস করলে তিনি গণমাধ্যমকে বলেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। ভয়াবহ ঘটনা। মনে করতে চাই না।

ওই ফার্মেসির মালিক যীশু নাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘রিকশায় থাকা দুজন নারীর নিথর দেহ আমার দোকানের ভেতরে গিয়ে পড়ে। তাঁদের পরিচয় জানি না।’

যীশু নাথ আরও বলেন, ‘কর্মচারী দোকান খুলেছে। আমি একটু দূরে ছিলাম। দোকানে আসছিলাম। হঠাৎ শুনি বিকট শব্দ। কেঁপে ওঠে চারদিক। দৌড়ে গিয়ে দেখি আমার দোকানে ঢুকে গেছে পাশের ভবনের দেয়াল।’

রোববার সকালে পাথরঘাটা এলাকার ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ৭ জন। ১০ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কাতরাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status