ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বুকফাটা কান্না থামছিল না সাদিয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 4:47 PM

বুকফাটা কান্না থামছিল না সাদিয়ার

বুকফাটা কান্না থামছিল না সাদিয়ার

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিন সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিলেন রংমিস্ত্রি নুরুল ইসলাম (৩১)। ওই সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই ভবনের দেয়াল ধসে তার ওপর পড়ায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তার স্ত্রী সাদিয়া সুলতানা ও স্বজনরা। তারা আহাজারি করতে শুরু করেন।

এসময় তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

তবে কোনোভাবেই সাদিয়া সুলতানার কান্না থামছিল না। শিশু সন্তানকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না করছিলেন। মায়ের সঙ্গে ছোট্ট শিশুটিও কাঁদছিল।

এসময় তাদের বুকফাটা কান্নায় আশেপাশের মানুষও তাদের চোখের পানি ধরে রাখতে পারছিল না।

নুরুল ইসলামের শ্বশুর সাইফুল ইসলাম জানান, কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলেন নুরুল। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে। এখন মেয়ে কেমন করে বাঁচবে?

আড়াই বছর আগে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নগরের শাহ আমানত সেতু এলাকায় থাকতেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status