ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শিশুর অঙ্গ দান করে দিলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 4:31 PM

শিশুর অঙ্গ দান করে দিলেন মা

শিশুর অঙ্গ দান করে দিলেন মা

বাসার ১০ তলা থেকে পড়ে মৃত্যুর পর সাত বছর বয়সী ছেলের সব অঙ্গ অন্যের জীবন বাঁচাতে দান করে দিয়েছেন মা।

নিউইয়র্কের ব্রঙ্কস রিভার হাউসে এই ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।

খবরে প্রতিবেদনে বলা হয়, ৯ নভেম্বর সাউন্ডভিউ এলাকার ওই বাসার ১০ তলার জানালা দিয়ে নিচে পড়ে যায় কিংস্টোন স্পেনসার নামের সাত বছর বয়সী ওই শিশুটি।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন ১৩ নভেম্বর শিশুটি মারা যায়।

সন্তান হারিয়ে পাগলপ্রায় হয়ে যান কিংয়ের মা রোজি মানসেবো। পরে নিজের ও সন্তানের আত্মার শান্তির জন্য তিনি কিংয়ের সব অঙ্গ অন্যের সেবায় দান করে দেন। তার এই অঙ্গ দিয়ে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ পাঁচজনের জীবন রক্ষা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status