ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভিক্ষুকের অ্যাকাউন্টে ২ লাখ রুপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 10:47 AM

ভিক্ষুকের অ্যাকাউন্টে ২ লাখ রুপি

ভিক্ষুকের অ্যাকাউন্টে ২ লাখ রুপি

রাস্তায় রাস্তায় ভিক্ষা করেই দিন কাটে তার। এখানে সেখানে মানুষের কাছে হাত পেতেই দিন কাটাতে হয়। অথচ এই হতদরিদ্র মানুষটির কাছেই পাওয়া গেল নগদ ১২ হাজার রুপি। আবার তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে দুই লাখ রুপি।

দক্ষিণ ভারতের পুদুচেরিতে এই ঘটনা ঘটেছে। সেখানকার এক মন্দির কর্তৃপক্ষ মন্দিরের বাইরে ভিক্ষা করতে থাকা এক ভিক্ষুকের কাছে ১২ হাজার রুপি পেয়েছেন। শুধু তাই নয়, ভালো করে খোঁজ-খবর নিয়ে জানা গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে দুই লাখ রুপি আছে আর আধার কার্ডও আছে তার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভিক্ষুকের নাম পার্বথাম (৭০)। ওই ভিক্ষুক জানিয়েছেন, তিনি মন্দিরে ভিক্ষা করেই এই টাকা রোজগার করেছেন।

পুলিশ জানিয়েছে, মন্দিরের বাইরে ভিক্ষা করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চান তিনি। এএনআইকে পুলিশ কর্মকর্তা মারান বলেন, তার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যাতে দুই লাখ রুপি রয়েছে। আর তার কাছে নগদ ১২ হাজার রুপিও পাওয়া গেছে। তিনি তামিল নাড়ুর কালিকুরিচির বাসিন্দা। তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ৪০ বছর আগে স্বামীকে হারানোর পর থেকে পথে পথে ভিক্ষা করেই দিন কাটে পার্বথামের। এক দোকানদার জানিয়েছেন, ওই মন্দিরেই আট বছর ধরে বাস করছেন পার্বথাম। লোকজন তাকে যা খেতে দেন তা খেয়েই দিন কেটে যায় তার। ওই দোকানদার বলেন, আজকেই আমরা তার টাকা-পয়সার ব্যাপারে জানতে পারলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status