ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
একটি সাপের দাম ৬০ লক্ষ টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:19 PM

একটি সাপের দাম ৬০ লক্ষ টাকা!

একটি সাপের দাম ৬০ লক্ষ টাকা!

দেখতে অনেকটা সাধারণ দু’মুখো সাপের মতন। নাম রেড স্যান্ড বোয়া। এই সাপ ধরা বা বিক্রি নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক চোরাবাজারে এই সরীসৃপ প্রাণীটি বহুমূল্যে বিক্রি হয়। একটি সাপের দাম গিয়ে দাঁড়ায় প্রায় ৬০ লাখ টাকা!

প্রসঙ্গত, রেড স্যান্ড বোয়া সাপের কোনো বিষ থাকে না। এগুলো দেখতেও আর পাঁচটা সাপের থেকে বেশ আলাদা হয়। এর মাথা ও লেজ দুটিই গোল। এরা নিজের গর্তে না থেকে ইঁদুরের গর্তে ঢুকে থাকে।

মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের এক ব্যক্তি সম্প্রতি এই দুষ্প্রাপ্য সাপটি বিক্রি করার চেষ্টা করছিল। তাকে হাতে নাতে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সাপটিকে উদ্ধারের পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, এই সাপ থেকে মহা মূল্যবান কিছু ওষুধ তৈরী করা হয়। তাছাড়া এর চামড়াও অত্যন্ত দামি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status