ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা, পাল্টা হামলা বেড়েই চলেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2026, 11:11 AM

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা, পাল্টা হামলা বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা, পাল্টা হামলা বেড়েই চলেছে

পারস্য উপসগারীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা বেড়েই চলেছে আর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ অবসানে প্রায় দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

যুক্তরাষ্ট্র সামরিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রোববার প্রথম কয়েক ঘণ্টায় কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান, এর মধ্য দিয়ে ক্রমবর্ধমান আক্রমণের ধারাবাহিকতা বজায় থাকে বলে রয়টার্স জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা আবার ইরানে আঘাত হেনেছে। হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একথা জানিয়েছিল মার্কিন বাহিনী।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে জলপথ, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চার মাস ধরে চলা যুদ্ধের অধিকাংশ সময় ইরান এ পথটি কার্যকরভাবে বন্ধ করে রেখেছিল।

চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার যে অন্তর্বর্তী চুক্তি হয়েছে তাতে লড়াই বন্ধ ও হরমুজ প্রণালি ফের চালু হওয়ার কথা ছিল। আর ইরানের পারমাণবিক প্রকল্পগুলোর মতো আরও গুরুতর বিষয়গুলো নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status