ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ক্যাফেতে নারীদের শৌচাগারে ক্যামেরা, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:21 PM

ক্যাফেতে নারীদের শৌচাগারে ক্যামেরা, ছবি ভাইরাল

ক্যাফেতে নারীদের শৌচাগারে ক্যামেরা, ছবি ভাইরাল

ভারতের একটি ক্যাফেতে নারীদের শৌচাগারে ক্যামেরা লাগানো রয়েছে। এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

ভারতের পুণের এক নারী সেই ক্যামেরার ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে দেন। তারপরই সেটি ভাইরাল হয়। ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী রিচা চাড্ডা।

আয়ুশি নামে এক নারী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বিহাইভ ইন্ডিয়া নামে পুণের একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানে শৌচাগার ব্যবহার করতে গিয়ে দেখতে পান, ছাদে মোবাইলের ক্যামেরা লাগানো রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। ছবিও তোলেন সেই ক্যামেরার।

শৌচাগার থেকে বেরিয়ে এসে ক্যাফে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু তার কথায় কর্ণপাত করতে চায়নি কর্তৃপক্ষ। ক্যামেরাটি খুলে ফেলা বা ক্যামেরা যে বা যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগও দেখা যায়নি ক্যাফে কর্তৃপক্ষের মধ্যে।

এমনকি ব্যবস্থা নেওয়ার কোনো প্রতিশ্রুতিও দেননি তারা। বরং বার বার বলার পর শেষে কর্তৃপক্ষ নাকি তাদের ঘুষ দিতে চান বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিষয়টি নিয়ে ওই ক্যাফের বিরুদ্ধে ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে রিভিউয়ে পুরো ঘটনা লিখেছিলেন আয়ুশি। কিন্তু তার অনুমতি ছাড়াই সেই রিভিউ উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। মোবাইল ক্যামেরাটি সরিয়ে নেওয়া ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status