ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বন-জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার আহবান আইএসের!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:18 PM

বন-জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার আহবান আইএসের!

বন-জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার আহবান আইএসের!

ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস ইউরোপ-আমেরিকার বন-জঙ্গলে আগুন হামলার আহবান জানিয়েছে। এই জঙ্গি সংগঠনটি তাদের ইউরোপ-আমেরিকায় বসবাসকারী অনুসারীদের প্রতি এই ভয়াবহ আহবান জানিয়েছে।

‘কুরায়েশ’ নামে আইএসআইএস এর একটি মিডিয়া প্ল্যাটফর্মে এমন চারটি পোস্টার দেখে গেছে যেগুলোতে আইএস এর অনুসারীদের প্রতি ‘বনে আগুন লাগিয়ে দাও’ কথাটি লেখা রয়েছে।

একটি পোস্টারে লেখা রয়েছে, ‘আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির বনে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য যখন বনের দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তখনই এমন ভয়াবহ হামলার কথা বললো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ( আইএস)। তবে এখন পর্যন্ত দাবানলের পেছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা তা জানা যায়নি।

মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গত এপ্রিলে সর্বপ্রথম আইএস তার অনুসারীদের প্রতি ইউরোপ-আমেরিকার বনে আগুন লাগিয়ে দেওয়ার আহবান জানিয়েছিলো।

আইএস ওই ভয়ানক আহবানে লেখা ছিলো, ‘হে তৌহিদের অনুসারীরা, তোমরা যারা ইউরোপ এবং আমেরিকায় আছো, বন-জঙ্গল এবং ফসলের মাঠে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’ সূত্র: নিউইয়র্ক পোস্ট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status